সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১১৯৮ বার পঠিত
রাজশাহী সংবাদদাতা :বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আটক হয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান (উপসচিব)গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন,৫ টি বড় কোল্ডড্রিংসের বোতলে ভরে ফেনসিডিল গুলো নুরুজ্জামান তার সঙ্গী সহ সরকারি পাজেরো গাড়িতে করে রাজশাহী যাচ্ছিল।এ সময় তাকে ঐ ফেনসিডিল (৬৫ বোতলের সমান) সহ তাকে আটক করা হয়।আটকের সময় নুরুজ্জামান নিজকে জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিলে তাকে তাৎক্ষণিক ভাবে আটক করে চাঁপাই নবাবগঞ্জ সার্কিট হাউসে নেয়া হয়।সেখানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।এ ব্যাপারে চাঁপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ বলেন,নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জানানো হবে।অনুমতি পেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যাবস্হা নিবে।জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে থানা হাজতে নেয়া হয়।এর আগে নুরুজ্জামান রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় এলাকায় নিয়মিত মাদক সেবনের অভিযোগ উঠেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com