রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত বৈশাখের আনন্দঘন আবহে রোটারি ক্লাব ঢাকা লিজেন্ট আয়োজনে বর্ণিল ও প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্টিত বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় দেশে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

অনলাইন নিউজ : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমেছে। এ সময়ে প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন ৫ হাজার ৭৪৮ জন। নতুন শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৬৪২ জনের। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৫ হাজার ৩৮৪ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ৫৯ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৬ লাখ। এদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৮৮০ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজারের বেশি মানুষের। এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭৮৬ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com