রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা পরীক্ষা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা পরীক্ষা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু
ফটো সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ইকবাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

মৃতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন ইকবাল। সেজন্য করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, মৃত ইকবালের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com