রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

ভোজ্য তেলে কর প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ক্রমাগত বাড়তে থাকা ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলে আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দামের ঊর্ধ্বগতির লাগাম টানতে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে প্রযোজ্য ৪ শতাংশ অগ্রিম করের পুরোটাই প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) এনবিআর চেয়ারম্যান আবু মো. হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ সুবিধা কেবলমাত্র ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে। আশা করা যায় এনবিআরের নতুন সিদ্ধান্তে বাজারে ভোজ্য তেলের দাম কমবে।

এর আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রস্তাবনাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছিল বলে জানা যায়।

গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্য তেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিলিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com