সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

মঙ্গলবার থেকে সৌদি আরবে রোজা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

নিউজ ডেস্ক : সৌদি আরবের আকাশে রোববার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির চাঁদ দেখা কমিটি খালি চোখে আকাশে রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। রোববারই দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

করোনা সংক্রমণ পরিস্থিতিতেও এবারের রমজান পালন করবেন বিশ্বের মুসল্লিরা। গত বছর রমজানে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। তখন করোনা সংক্রমণ রোধে পুরো দেশের মসজিদে নিয়মিত জামাত ও তারাবিহ বন্ধ রাখা হয়। তবে দুই পবিত্র নগরী মক্কা-মদিনার দুই মসজিদে তারাবির অনুমতি দেয়া হয়।

রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ঢোকার অনুমতি ছিল না সাধারণ মুসল্লিদের।

তবে গত বছর রমজানের শুরুতে লকডাউন কিছুটা শিথিল করা হয়। রোজার প্রস্তুতিতে লোকজন স্বাস্থ্যসেবা ও খাদ্যের মতো অতি প্রয়োজনীয় জিনিস কিনতে ঘর থেকে বের হতে পারে এ জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিথিল ছিল লকডাউন।

প্রসঙ্গত, হিজরি সনের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com