সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কোটি টাকার হেরোইন ও ফেনসিডিলসহ ২জন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৮১ বার পঠিত

ফয়সাল আজম অপু : ১ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইন ও ১৩৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক ২টি অপারেশন দল। আটককৃত আসামি ২ জন হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা তাজামুল হক ও মোছা. কুলসুম বিবির ছেলে আবুল হায়াত (২৫) ও কানসাটের জসিম উদ্দিন (৩০)। জানাগেছে, ১৮ মে মঙ্গলবার বিকেল সোয়া র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে হাজী মার্কেটের ফাতেমা কনফেকশনারীর সামনে অভিযান চালিয়ে ১কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ হায়াতকে হাতেনাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হায়াত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। অপর দিকে ১৭ মে রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী টাওয়ার বিজিবি চেকপোষ্ট থেকে মহিজ’র বাড়ির সামনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com