বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

মুন্সিগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১৫৮৫ বার পঠিত

মুন্সিগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা থেকে নাহিদা (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নাহিদার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ জেলার আব্দুল্লাহপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে নাহিদা। দেড় বছর আগে টাংগিবাড়ী উপজেলার বাবুলের ছেলে রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে।

মেয়ের মা নারগিস বেগম অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরেই অত্যাচার করে আসছিল নাহিদার স্বামী ও দেবড়। আত্মহত্যা করার মতো কোনো পরিস্থিতি ছিল না। অত্যাচার করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ ঘটনায় স্বামী রাসেল (২৪) ও দেবর রাজুকে (২০) আটক করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com