বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রহনপুর রেলবন্দর পরিদর্শনে রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তারা

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে রেলপথে ভারত ও নেপালে রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে দেশের অন্যতম বৃহৎ রেলবন্দর রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহী কাস্টমস ও রেলওয়ে কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী কাস্টমসের অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা অজিত কুমার বিশ্বাস। কর্মকর্তারা জানান, রহনপুর – সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পন্যসামগ্রি রপ্তানি বৃদ্ধির বিষয়ে কি কি করনীয় তা নির্ধারণ করতেই তাদের এ সফর। এদিকে, রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তাদের রহনপুর রেলবন্দর পরিদর্শনের খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর উন্নয়ন আন্দোলনের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ রহনপুর রেলস্টেশনে ছুটে আসেন। এসময় তারা উপস্থিত কর্মকর্তাদের নিকট রহনপুরকে পূর্নাঙ্গ রেলবন্দরে পরিনত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com