শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে ড্রেনে পড়ে থাকা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ড্রেনে পড়ে থাকা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর সিটি বাইপাস গরুর হাটের পাশে ড্রেনের মধ্যে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্হানীয় এক কৃষক।এরপর তিনি ড্রামটি ভাঙ্গার চেষ্টা করেন।এক পর্যায়ে তিনি ড্রামের মধ্যে একটি পা দেখতে পান।এরপর তিনি ভয় পেয়ে এলাকাবাসীকে জানান।পরে পুলিশে খবর দেয়া হয়।খবর পেয়ে নগরীর শাহমখদুম থানা পুলিশ গিয়ে ড্রামটি উদ্ধার করে।এরপর ড্রামটির ভিতর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে।পরে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,অজ্ঞাত ওই মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি।মহিলার বয়স ২৫/২৬ হতে পারে।ধারণা করা হচ্ছে দূরে কোথাও হত্যা করে এখানে ডোবার মধ্যে ফেলে গেছে।পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com