শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে ১৪০০০ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৫,রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল(২১ সেপ্টেম্বর ২০২১) তারিখ রাত্রি ৮.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ব্যক্তি রাজশাহী থেকে তানোর গামী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বিমানবন্দর থানাধীন বারইপাড়া জনৈক মোঃ আলম আলীর মুদী দোকানের সামনে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করা কালে “মায়ের দোয়া” পরিবহণের (দিনাজপুর জ-০৫-০০২১) একটি বাস কে থামাতে সংকেত দিলে মোঃ আল আমিন (২০) নামে বাসের এক যাত্রী নেমে পালানোর চেষ্টা করে।এ সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে ১৪,০০০ ( চৌদ্দ হাজার)পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী (০৩ নং গলি) এলাকার মোঃ আঃ সালামের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নগরীর এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com