বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ৫শ’ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪১৩ বার পঠিত

গোদাগাড়ী সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জাহানাবাদ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারণপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও আলাউদ্দিনের ছেলে মোস্তফা হোসেন (২৭)। গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়।

তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুর রহমান, এএসআই রাসেল রানা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com