সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

রাজশাহীর তানোরে বিজ্ঞান মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১২৮০ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরে সামাজিক দুরুত্ব বজায় রেখে তিন দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ২৩ নভেম্বর সোমবার ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত তিন দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে একই দিন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের তানোর আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ত্ততি পরিদর্শন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। সুত্র জানায়, আগামি কাল ২৪ নভেম্বর মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল তানোর উপজেলা পরিষদ পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com