রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

রাজশাহীর তানোরে স্কুলের ভবন নির্মাণে অনিয়ম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৯৮৯ বার পঠিত
 তানোর(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, জনান,সিডিউল মোতাবেক কোনো কাজ হচ্ছে না, রাঁতের আঁধারে ঢালায়, রডের পরিমাণ কম এবং নিম্নমাণের ইটের খোয়া ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এদিকে সিডিউল মোতাবেক কাজ দাবিতে এলাকার অভিভাকগণ ৬ ডিসেম্বর রোববার উপজেলা এলজিইডি প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ( ইউপি) লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিস্ট দুইতলা ভবন নির্মাণের দরপত্র আহবান করা হয় এতে ব্যয় ধরা প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা। এদিকে লট্রারিতে কাজের কার্যাদেশ পায় নওগাঁ জেলার মেসার্স ইথেন কন্ট্রাকশন।কিন্ত্ত এলজিইডির কতিপয় কর্মকর্তার মদদে নানা কৌশলে তাদের কাজ করতে নিরুৎসাহিত করা হয়। এতে তারা বাধ্য হয়ে পানির দামে কার্যাদেশ বিক্রি করতে বাধ্য হয়। মেসার্স রাব্বানী এন্টার প্রাইজ কার্যাদেশ কিনে নির্মাণ কাজ শুরু করেছে তবে সিডিউল মোতাবেক কাজ হচ্ছে না বলে অবিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সরেজমিন তদন্ত করলেই এসব অনিয়মের সত্যতা মিলবে। তিনি কাজের বিল পরিশোধের পুর্বে সরেজমিন কাজ পরিদর্শনের দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী নুরে আলম বলেন, তারা এখানো কোনো অভিযোগ পাননি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন। তিনি বলেন, এসব কাজে অনিয়মের কোনো সুযোগ নাই। এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার গোলাম রাব্বানী বলেন, কোনো অনিয়ম করা হয়নি সারাদেশে যেভাবে কাজ হয় তারাও সেভাবে কাজ করছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com