রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হলেন একুশে পদকপ্রাপ্ত এসএম মহসীন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসীনকে সমাহিত করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুর পৌনে তিনটায় জানাজা ও তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা ৪টার দিকে নগরীর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ তথ‌্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষরক্ষা হয়নি। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। প্রায় চার দশকের বেশি সময় অভিনয় করেছেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন এসএম মহসীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com