শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

রাসিক নির্বাচন : নৌকার প্রার্থী লিটনের প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের নেতারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৯৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তার নির্বাচনী প্রচারে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাসিরুল ইসলাম, কৃষকলীগ নেতা শাহিন আক্তারসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।
নেতৃবৃন্দ রাজশাহী সিটির বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে জয়ী করতে ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেটও বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com