সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নয়নের বার্তা নিয়ে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ১৫২৪ বার পঠিত

 নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আসন্ন মোবারকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন। বুধবার (৯ ডিসেম্বর) দিনব্যাপি মোবারকপুর ইউপির মুন্সিটোলা, বড় তলা কান্তি নগর, ত্রিমোহনী বাজার ও সাহেবগ্রাম বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দোয়া ও সমর্থন কামনা করেন। গতবারেও তিনি নৌকা প্রতীকের টিকিট নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এবার আগাম মাঠে নেমেছেন তিনি। নৌকা প্রতীকে ভোট চাইতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাত-দিন ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তিনি। একেকদিন একেক এলাকায় উন্নয়নের বার্তা নিয়ে হাজির হচ্ছেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি এই প্রার্থী। এ সময় গত কয়েক বছরে সারা দেশে বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন তিনি। শেষে পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন বলেন, ‘আমি এই এলাকার সন্তান। সব সময় আপনাদের পাশে ছিলাম। নির্বাচিত হলে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিন।’ এ সময় উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. মহসিন আলী, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল বিশ্বাস ও মোবারকপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তাইনেসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com