বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: খরিপ-১ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ হাজার ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা ও ছত্রাজিতপুর গোলাম রাব্বানী ছবিসহ অন্যরা। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। শেষে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com