সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

শিবগঞ্জে গ্রাম পুলিষের মাঝে পোষক বিতরণ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউপি’র গ্রামপুলিশদের মাঝে পোষক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে পোষক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা মোঃ আব্দুর বারিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিগণ।
পোষাক সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, গ্রামপুলিশ একদম তৃণমূল পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্ব গ্রামের কোথায় কি ঘটছে এবং সমাজে কে কোথায় এবং কিভাবে মাদক ক্রয়-বিক্রয়, সেবনকারীদের চিহ্নত করে তাদের নামের তালিকা করে প্রশাসনের কাছে পৌঁছে দেয়া। তাই গ্রামপুলিশ আরো কঠোর এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সমাজে কোন প্রকার মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করতে দেয়া যাবে না। যুব সমাজ রক্ষার্থে কঠোর ভূমিকা পালন করতে হবে।
পোষক সামগ্রীর মধ্যে রয়েছে, এক সেট শার্ট-প্যান্ট, বুট-জুতা, লাঠি, ছাতা। যা গ্রামপুলিশদের প্রতি বছর দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com