বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২০৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতার সামনে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিতা। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (২৪) ও হিতের পিতা আহত জাহির উদ্দিন (৫৮)।
আহত জাহির উদ্দিন জানান, শুক্রবার বিকালে তিনি ও তার ছেলে মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ছেলে আলিম উদ্দিনের মৃত্যু হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com