বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে বেকার যুবক-নারীদের মাঝে ঋণের চেক বিতরণ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২২৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

জাতীয় শোক দিবসে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেকার যুবক ও নারীদের মাঝে ১৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪ জন সুবিধাভোগির হাতে এসব ঋণের চেক তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী মিশনার (ভূমি) জুবায়ের হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাকসহ অন্যরা।

অনুষ্ঠানে ১৫ সুবিধাভোগীকে সাড়ে ৪ লাখ টাকা, ৭ যুবককে ৪ লাখ ৭০ হাজার, ২১ নারীকে ৩ লাখ ১৫ হাজার ও একজনকে ১ লাখ টাকার চেক দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com