বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

শিবগঞ্জে ১৫ হাজার পরিবারের মুখে হাঁসি ফোটাল জি কে ফাউন্ডেশন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এবার ১৫ হাজার দু:স্থ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিল গুলনাহার কশিমুদ্দিন (জি কে) ফাউন্ডেশন। সোমবার দুপুরে জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের অর্থায়নে ও জিকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা স্টেডিয়াম মাঠে অসহায়-দুস্থ ১৫ হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
জি কে ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল গণি জোহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নির্বাহী পরিচালক হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা ও সম্পাদক আতিকুল ইসলামসহ অন্যরা। অনুুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল সাথে ২শ’ যাতায়াত ভাড়া দেয়া হয়।

সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, সুখে -দু:খে , বিপদে- আপদে শিবগঞ্জ বাসীর পাশে এর আগে যেভাবে জিকে ফাউন্ডেশন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে।
এর আগে করোনাকালে উপজেলার ৩৫ হাজার পরিবারকে একই ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেয় এ ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com