সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ লাখ ৩৫ হাজার শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১৩৬০ বার পঠিত

শিবগঞ্জে ১ লাখ ৩৫ হাজার শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা ‘‘আই আই সোনা মুনি-টিকা দিয়ে যা’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় সংসদ সদস্য বলেন, দেশে স্বাস্থ্য খাতের সাফল্যের কারণে দেশ পোলিও মুক্ত হয়েছে, এবার হাম-রুবেলা মুক্তও হবে। টিকাদানের সাফল্যের কারণে প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এ ক্যাম্পেইন চলাকালে শিবগঞ্জ পৌরসভা এবং ১৫টি ইউনিয়নে ৯ মাস থেকে ১০ বছরের নিচের ১ লাখ ৩৪ হাজার ৯৯৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন ও এমটি ইপিআই কামরুজ্জামানসহ চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com