সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জ পৌর নির্বাচনে নৌকা’র সৈয়দ মনিরুল ইসলাম বিজয়ী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৭ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হয়েছে আজ। শিবগঞ্জ পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১৫৭৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম (ওজুল মিঞা) ভোট পেয়েছে ৯৯৯৯। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ৫৪২ ভোট। শিবগঞ্জ পৌর নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ কর্তৃক নিশ্চিত হওয়া যায়, নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ৫৭৪২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। কেন্দ্র অারো জানায়, এ নির্বাচনে শতকরা ৭৯ দশমিক ১২৪ ভাগ ভোট গ্রহণ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী সহ এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯শ ৭৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৩২জন। মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৭ জন। জেলায় প্রথম বারের মতো ই.ভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন)’র মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com