রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখাক : নুসরাত জাহান

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১১২৪ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ : অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূলের সাংসদ। তবে  সোমবার মঞ্চে দাঁড়িয়েছিলেন শুধু একজন নারী ও টালিউডের অংশ হিসেবে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নারীদের প্রতি অনাচার নিয়ে আওয়াজ তুললেন অভিনেত্রী।

কড়া ভাষায় জানিয়ে দিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। সাম্প্রতিককালে টালিউডের দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা দত্তের সঙ্গে বিজেপির প্রকাশ্য বিতণ্ডা প্রসঙ্গেও কথা বলেন সাংসদ-অভিনেত্রী।

নুসরাত বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।

তিনি বলেন, ‌ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনও নারী এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।

মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে তিনি বলেন, আজ সায়নী-দেবলীনার সঙ্গে যা হয়েছে, তা যাতে আর কোনও মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com