সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

সোনামসজিদ স্থলবন্দরে বন্দর কর্তৃপক্ষের কম্বল বিতরণ

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: দেশের দ্বিতীয় বৃহত্তম ও চাঁপাইনবাবগঞ্জের একমাত্র স্থলবন্দর সোনামসজিদ স্থল বন্দরে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড। শনিবার (২২ জানুয়ারী) দুপুরে বন্দর চত্তরে বন্দরে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কালিয়ার রেপ্লিকা লিমিটেড, কালিয়ার প্যাকেজিং লিমিটেড ও কপার্স বেকারীর সহযোগিতায় কম্বল বিতরন অনুষ্ঠানে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা।
বন্দর ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান, ৩টি প্রতিষ্ঠানের সহযোগিতায় বন্দরে কর্মরত শ্রমিক ও ২টি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
এর আগে প্রথম দফায় একই স্থানে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ ) আসনের সাংসদ ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, বিভিন্ন সংস্থার সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষ প্রতিবছর কর্মরত শ্রমিকদের মাঝে এবং হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com