সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মাহিয়া মাহি, যত্ন নিচ্ছেন রাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৫৫ বার পঠিত
হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মাহিয়া মাহি, যত্ন নিচ্ছেন রাকিব
ফাইল ফটো

বিনোদন নিউজ : প্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে রাকিবের প্রেম থেকে শুভ পরিণয়। বিয়ের আগে মাহির শুটিং সেটে গিয়ে বসে থাকতেন রাকিব। আবার মক্কার মরুভূমিতে তাদের রোমান্স করতে দেখা গেছে। সবই ছিল রাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ। এবার রাকিবকে দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন মাহিয়া মাহি। তার দুঃসময়ে পাশে রয়েছেন স্বামী রাকিব। স্ত্রীর যত্ন নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য করছেন প্রার্থনা।

মাহির ফেইসবুকেই এসব কথার প্রমাণ মেলে। ফেসবুকে চারটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, শয্যাশায়ী মাহির হাতে ক্যানোলা পরানো। পাশেই নামাজ পড়ছেন রাকিব। আরেকটি ছবিতে মাহির হাতে ফুল দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।

মাহির সেই পোস্টের কমেন্ট বক্সে মাহির সুস্থতা কামনা করেছেন অসংখ্য ভক্ত। তবে মাহির অসুস্থতার কারণ জানা যায়নি। ফোন করেও পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে।

মাহিয়া মাহি সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। এতে আরও অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com