শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

২৪ জুলাই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৮ বার পঠিত
২৪ জুলাই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
ফাইল ফটো

অনলাইন নিউজ : ৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে। ৪ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ সই করা অফিস আদেশে বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই, চলবে ৪ আগস্ট পর্যন্ত।

পরীক্ষার হল, আসন বিন্যাস ও বিস্তারিত বিষয়াদি পরে জানিয়ে দেওয়া হবে।গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

আর এ পরীক্ষায় অংশগ্রহণ করেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। গত ২০ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com