শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

৫ জেলার দায়িত্বে নতুন এসপি আসছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১০৬৩ বার পঠিত

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে দেশের পাঁচ জেলায় নতুন এসপি দায়িত্ব পাচ্ছেন।

মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি বা পদায়ন করা হয়।

পদায়ন করা কর্মকর্তারা হলেন- জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর জেলার পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com