সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

৯ পৌরসভা ও তৃতীয় ধাপের পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৪৫ বার পঠিত
৯ পৌরসভা ও তৃতীয় ধাপের পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
ফাইল ফটো

৯ পৌরসভা ও তৃতীয় ধাপের রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- রংপুরের পীরগঞ্জ পৌরসভায় আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম, নীলফামারী পৌরসভায় দেওয়ান কামাল আহমেদ, পাবনার বেড়া পৌরসভায় এস, এম, আসিফ শামস, পটুয়াখালীর গলাচিপাতে আহসানুল হক তুহিন।এছাড়াও টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, গাজীপুরের কালিয়াকৈরে রেজাউল করিম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সৈয়দ মো. মনসুরুল হক, লক্ষ্মীপুর পৌরসভায় মোজাম্মেল হায়দার মাসুম ভূঞা এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভায় আবু জাফর টিপুকে মনোনয়ন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com