সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জে ৭ মার্চ উপলক্ষে জেলা পুলিশের আনন্দ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৬৩৬ বার পঠিত

ফয়সাল আজম অপু : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। রবিবার (৭ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি, রাজশাহী জোন টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)। প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও কেক কেটে সকলের সাথে আনন্দ উদযাপন করেন। আনন্দ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে-ই-খুদা, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দীন সরদার, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবুসহ সদর উপজেলার ইউনিয়নসমুহের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশাজীবী সুধীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com