সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জে রবিবার ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ভোলাহাটের বাহাদুরগঞ্জের মৃত্যু খোকা সেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীকে ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে টেলিফোন এক্সচেঞ্জের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে প্রতিনিধিত্ব করে রাষ্ট্রীয় সালাম জানান উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজিদুর রহমান।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মুক্তিবার্তা নং ০৩০৩০৫১৫৪, গেজেট নং ৩৯৩ ।
তাঁর জানায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুদ্দিন মুন্টুসহ বীর মুক্তিযোদ্ধাগণসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। তাঁর মৃত্যুতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কবির, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com