বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দেশে করোনার মডার্নার প্রথম ডোজ বন্ধ হচ্ছে, চলবে সিনোফার্ম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার পঠিত

অনলাইন নিউজ : দেশে করোনার টিকার মজুদ কম থাকায় যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে প্রয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রথম ডোজ চীনা কোম্পানি সিনোফার্মের টিকা দিয়েই চালিয়ে নেওয়া হবে। তবে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ১৪ অগাস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে। তবে যেসব স্থানে মর্ডানার টিকার প্রথম ডোজ এখনও রয়েছে, তা যেন দ্রুত প্রয়োগ করা হয়।’’

বাংলাদেশে মডার্নার কোভিড টিকা এসেছ কোভ্যাক্সের মাধ্যমে। এ পর্যন্ত এই টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ। বর্তমানে সারাদেশে গণটিকাদানের যে কর্মসূচি চলছে, তা মডার্না ও সিনোফার্মের উপর নির্ভর করেই চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com