বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শিবগঞ্জে মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রভাত ফেরীতে সর্বস্তরের মানুষের পদচারণায় ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন,শিবগঞ্জ থানা পুলিশ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা জানান, শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জ উপজেলা চত্বরের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী, ওসি জুবায়ের আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com