মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জের মাটিতে কোন অপশক্তির ঠাঁই হবে না গোলাম রাব্বানী

বিডি ঢাকা ডট কম নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি গোলাম রাব্বানী বিনোদপুর ইউনিয়ন পর্যায়ের মত বিনিময় সভায় হুসিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেলে সাজানো দেশ। এই দেশের মাটিতে কোন অপশক্তির ঠাঁই হবে না। ২০০৬ সালে পল্লী বিদ্যুৎ আন্দোলনে আমার ডাকে যেভাবে তৎকালীন সরকারের বিরুদ্ধে লাখো জনতা ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তেমনি ভাবে গোলাম রাব্বানীর নেতৃত্বে ন্যায়ের পথে আন্দোলনের দুর্গ

গড়ে তোলা হবে। বিতাড়িত করা হবে সকল অপশক্তিকে। পুকুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বক্তব্য কালে তিনি আরো বলেন মানবতার মা যাকে মাদার অব হিউম্যানিটি, ডিজিটাল বাংলাদেশের রুপকার বলিষ্ঠ নেতৃত্বের সূর্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার মাঝি হিসাবে আমার প্রতি সুদৃষ্টি রেখেছেন। আপনারা বিগত সময়ে আমার পাশে ছিলেন, পল্লী বিদ্যুৎ আন্দোলন বিরোধী শক্তির অসহযোগ আন্দোলনে রাজপথ দখলে রেখে সকল অপশক্তিকে প্রতিহত করেছিলেন ঠিক তেমনি

ভাবে আগামীতে আমার পাশে থাকবেন প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদের গোলাম, আপনাদের সেবক হিসাবে থাকতে চাই।
এসময় বিনোদপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে মত বিনিময় সভায় তাদের মতামত প্রকাশ করেন।

গোলাম রাব্বানী বিগত সময়ে রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রীজ কালভার্ট এর উন্নয়নমূলক কাজ করে যোগ্যতার প্রমাণ করেছেন বলে অভিহিত প্রকাশ করেন নেতাকর্মী ও সমর্থকেরা। আসন্ন জাতীয় নির্বাচনে গোলাম রাব্বানীকে নৌকার মাঝি হিসাবে দেখতে চায় বলে মত বিনিময় সভায় বক্তারা জানান।
অনুষ্ঠানে মত বিনিময় শেষে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com