শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
প্রশিক্ষণে জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য।
এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেয়া হয়।
প্রশিক্ষণে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ মো. জহুরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে বক্তব্য দেন মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মো. ফয়জুল হক।
প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল— পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। অল্প লাভ দিয়ে ঋণ পেয়ে কৃষকরা সন্তষ্টি প্রকাশ করেন এবং তারা খরা সহনশীল ফল ফসল চাষে উদ্বুদ্ধ হন।
প্রকল্পের আওতায় ইসিসিসিপি-ড্রাউট ঋণ কার্যক্রম সম্পাদনা করার জন্য ঋণের নীতিমালা ও ধরন নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক মোছা. ইতিআরা খাতুন।
কর্মশালায় সহযোগিতা করেন কমিউনিটি মোবিলাইজিং অফিসার, সিএমও (সিভিল) মো. রোকনুজ্জামান এবং প্রশিক্ষণ সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com