শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

চাঁপাই খবর

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার জেলাশহরের শহীদ সাটু কমপ্লেক্সে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গসংগঠনসমূহ’-এর ব্যানারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com