বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চলতি মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী,ট্রায়াল শেষ হয়েছে আগেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পঠিত

মেট্রোরেলের ডিপোর ভেতরে ট্রায়াল শেষ হয়েছে আগেই। এখন অপেক্ষা মেইন লাইনে চলাচলের। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে চলতি মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রোরেল। রাজধানীবাসী দেখতে পাবে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল। এজন্য অপেক্ষা করতে হতে পারে আর মাত্র ১০ দিন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় ভায়াডাক্টে ধীরে ধীরে চলবে মেট্রোরেল। এর পরে ১১০ কিলোমিটার গতি দিয়ে চালানো হবে। এরপরে যাত্রী নিয়ে চলাচল করবে স্বপ্নের মেট্রোরেল।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, চলতি মাসে ভায়াডাক্টের উপরে উঠবে মেট্রোরেল। এ ট্রায়াল রান খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। এরপরে গতি দিয়ে চলবে ১১০ কিলোমিটার। এর পরেই যাত্রীসহ ট্রায়াল রান শুরু হবে।

তিনি জানান, ‘প্রথম নয়টি স্টেশনের অবকাঠামোর কাজ প্রায় শেষ। প্রথম পাঁচটিতে বসেছে শেড। তিনটিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়ি। জুলাই শেষে সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ।’

এদিকে আজ শুক্রবার মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ কোচের সেট জেটি ঘাট থেকে দিয়াবাড়ীর ডিপোতে নেওয়া হয়েছে। ফলে ২৪ সেট ট্রেনের মধ্যে চার সেট এখন দেশে। এভাবে জাপান থেকে আসবে আরও ২০ সেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com