শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১০৬৭ বার পঠিত

ফাহিম ফরহাদ, বিশেষ প্রতিবেদকঃ বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এবারও বিশ্ব ইজতেমা মাঠে শুক্রবার শুরু হচ্ছে জোড় ইজতেমা। করোনার কারণে এবারের কার্যক্রম শুক্র ও শনিবার দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে টিনশেডে এ বছরের জোড় ইজতেমা শুরু হচ্ছে। তিন চিল্লার সাথিদের নিয়ে ইজতেমা ময়দানে পরামর্শ সভা আয়োজনের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টা সময় পেয়েছেন তারা। সে হিসাবে শনিবার সকাল ১০টায় শেষ হবে সংক্ষিপ্ত এ জোড় ইজতেমা। তিনি সংবাদ মাধ্যমে আরও জানান, এবারের জোড় ইজতেমায় তাবলিগের ঢাকা জেলার আড়াই হাজার, গাজীপুরের সাতশ, টাঙ্গাইলের চারশ ও মানিকগঞ্জের চারশ মুসল্লিসহ চার হাজার তিন চিল্লার সাথি অংশ নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com