মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

পদ্মা সেতুর দুই পাড়ে বাস, ট্রাক, গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২০৪ বার পঠিত

অনলাইন নিউজ : স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৬টায় যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। এ সময় সেতুর দুই প্রান্তে বাস, ট্রাক, গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সারিতে কিছুটা ভোগান্তি হলেও অনেকে আবার পদ্মা পাড়ি দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে যানবাহন পারাপারের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা খুলে দেওয়া হয়। টোল প্লাজা খোলার পর প্রথম দিকে মোটরসাইকেলের চাপ ছিল বেশি। কিন্তু, পরে বাস-মিনিবাস-প্রাইভেটকার ও ট্রাকের দীর্ঘ সারি হয়ে যায়। তবে, পদ্মা সেতু পার হওয়া ও দেখার জন্য উৎসুক জনতার সংখ্যাই বেশি।

এর আগে শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com