মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার শিবগঞ্জ উপজেলার পৌরসভা ও ছত্রাজিতপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজি।
অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) মোতাবেক তিনজনকে যথাক্রমে ৬ মাস, ৫ দিন ও ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
তাদের মধ্যে ছত্রাজিতপুর জাহাঙ্গীর পাড়ার মো. সহীম উদ্দিনের ছেলে মো. রঞ্জু (৪০)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, ছত্রাজিতপুর কুমারপাড়ার মৃত আইস উদ্দিনের ছেলে দুরুল হুদা (৫৫)কে ৩ দিনের এবং বড়চক দৌলতপুরের মো. বাবুলের ছেলে আনোয়ার হোসেন (২৬)কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও উপ পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান। তারা ভিন্ন ভিন্ন প্রসিকিউশন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com