সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

আজ ৪ ঘণ্টা টোল ছাড়া চলবে রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত
আজ ৪ ঘণ্টা টোল ছাড়া চলবে রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ফাইল ফটো

অনলাইন নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত দেশে ফেরা উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ যানবাহন ব্যবস্থার ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশে টোল ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় কোনো ধরনের টোল আদায় করা হবে না। ফলে নির্ধারিত সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলো বিনা খরচে যাতায়াতের সুযোগ পাবে।দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি লন্ডন ত্যাগ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনামতো হলে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বাংলাদেশের মাটিতে পৌঁছাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্মরণকালের বৃহৎ সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূর্বাচলের দিকে যাবেন। সেখানে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিএনপির আশা, এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন।দলীয় সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান সুশৃঙ্খল ও নিরাপদ করতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীর্ষ নেতারা নিয়মিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com