মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন ১২৯০ কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোরো ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এই উপলক্ষে উপজেলা কৃষি অফিস আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, উপকারভোগী কৃষকসহ অন্যরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, এবার বোরো মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৭৬৫ হেক্টর জমিতে বোরো ফসল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১ হাজার ২৯০ ক্ষুদ্র ও প্রান্তিক বোরো ধানচাষিকে এ প্রণোদনার বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে। প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।
আগামী কয়েকদিনের মধ্যেই অন্যান্য ইউনিয়নের কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com