রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র দুটি অভিযানে নারীসহ আটক দুজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে চোলাইমদসহ মোসা. ফাইনুর বিবি (৪৯) নামের এক নারীকে এবং ইয়াবাসহ মো. কুতুব (৪৫) নামের একজনকে আটক করেছেন| গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এবং শনিবার সকালে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়|আটক নারী জেলার গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলা-২ গ্রামের মো. আজিজুল হকের স্ত্রী এবং আটক কুতুব জেলাশহরের রেলবাগান হাড্ডিপট্টির মৃত মঞ্জুর আলীর ছেলে|সংস্থাটির জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য

জানিয়েছেন|তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল কাঞ্চনতলা-২ গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়| অভিযানে ১০ লিটার চোলাইমদসহ ফাইনুর বিবিকে আটক করা হয়|তিনি আরো জানান, এ ব্যাপারে উপপরিদর্শক মামুনুর রশিদ মামলার বাদী হয়ে মোসা. ফাইনুর বিবির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন|অন্যদিকে শনিবার সকালে জেলাশহরের রেলবাগান হাড্ডিপট্টিতে অভিযান চালায়| এ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. কুতুবকে আটক করা হয়| তার বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানান ইমরুল হাসান|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com