মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী’র বিশ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।  শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজে’র সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, আইনজীবী নূরে আলম সিদ্দিক আসাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজে’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। সূচনা বক্তব্য দেন— বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব।
বক্তারা বলেন, দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা, সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থে সংবাদ প্রচারে চ্যানেলটির ভূমিকা রাখবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে বিশ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়। র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com