
বিডি ঢাকা ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ অন্যরা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম রবিবার বিকেলে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. গোলাম রব্বানী সরদারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন— নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এবং রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
মনোনয়নপত্র জমাদান শেষে বাইরে অপেক্ষমাণ উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ আমিনুল ইসলাম বলেন, “নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসার মাধ্যমে মানুষের ভোট ও দোয়া চাইতে হবে।”