বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

জেনে নিন কবরে একমাত্র সঙ্গী সম্পর্কে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৪৪ বার পঠিত

অনলাইন নিউজ : হযরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, “তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে; তোমাদের পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের আমল। প্রথম দু’টি (কবর থেকে) ফিরে আসবে এবং শেষটি তোমাদের সাথে রয়ে যাবে।” [বুখারী, হাদীস নং: ৬৫১৪; মুসলিম, হাদীস নং : ৭৬১৩] আমাদের পুরো জীবনের সাথেই আমাদের পরিবার, সম্পদ এবং আমল অর্থাৎ কাজ জড়িয়ে থাকে। এ তিনটি বস্তু মৃত্যু পর্যন্ত সার্বক্ষণিক সঙ্গী হয়ে আমাদের পাশেই থাকে।

মৃত্যুর পর যখন কবরস্থ করার জন্য আমাদের নিয়ে যাওয়া হয়, তখন এ তিন সঙ্গীই কবর পর্যন্ত আমাদের অনুসরণ করে। কিন্তু যখন আমাদের কবরে রাখা হবে, আমাদের পরিবার ও অর্জিত সম্পদ আমাদের ছেড়ে চলে যাবে। ভাল অথবা মন্দ যাই হোক, একমাত্র আমাদের কৃতকর্ম আমাদের সাথে কবরে রয়ে যায়।

আখেরাতের অনন্ত যাত্রায় আমাদের সঙ্গ দেওয়া এ সঙ্গীকে আমরা প্রায়ই অবহেলা করি। দুনিয়ার অন্য কাজের ভীড়ে আমরা আমলকে তেমন গুরুত্ব দেই না।

দুনিয়ার স্বাচ্ছন্দ্যের জন্য আমরা আমাদের পরিবার ও সম্পদের উপর যে মনোযোগ দেই, তেমনটি আখেরাতের অনন্তযাত্রার সঙ্গীর উপর দেই না। কিন্তু এর উপরই নির্ভর করছে শেষ বিচারের দিন আমাদের চূড়ান্ত সাফল্য অথবা ব্যর্থতা।

দুনিয়ায় আমাদের কাজ যদি সমৃদ্ধ ও পূণ্যময় হয়, তবে আমরা অর্জন করতে পারি চূড়ান্ত সফলতা। কিন্তু দুনিয়ায় আমাদের কাজ যদি শূন্য ও পাপপূর্ণ হয়, তবে আমাদের গন্তব্য হতে পারে অনন্ত ব্যর্থতার পথে।

সুতরাং, আখেরাতের যাত্রার এ সঙ্গীকে আমাদের উচিত যথাযথ গুরুত্ব দেওয়া এবং এর জন্য নিজের পাথেয়কে সমৃদ্ধ করা।

মহান আল্লাহ আমাদের সবাইকে উত্তম পাথেয় সংগ্রহ করে নেওয়ার সুযোগ করে দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com