বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৫৫ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ দালাল আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৫৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারে জড়িত ৫ দালালকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পায়। পরে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের ৩টি দল বিশেষ অভিযান শুরু করে।

অভিযানে সাগরে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভনে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নিয়ে যেতে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মানবপাচার রোধে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্টগার্ড কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com