শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

পদ্মায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে জেল জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

চাঁপাই খবর

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পদ্মা নদীর ৬, ৭ ও ৮নং বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে এই দণ্ড দেয়া হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সোমবার তিনি জানান, অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে পদ্মা নদীর ৬, ৭ ও ৮নং বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। তবে মাটি পরিবহনরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকসের (হিরো ইটভাটা) সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৮নং বাঁধ এলাকায় পদ্মা নদী হতে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে পরিবহন করছিলেন বলে জানান। বিষয়টি ওই ইটভাটার ম্যানেজার আলহাজ এনামুল হক (৬১) স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়া, আলহাজ এনামুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com