মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

তারেক রহমানের ভোটার এনআইডি নিবন্ধন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত
তারেক রহমানের ভোটার এনআইডি নিবন্ধন সম্পন্ন
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: নির্বাচনে অংশ নিতে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনে পৌঁছান। ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।এক্ষেত্রে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় আজ ভোটার হতে ইসিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।এদিকে, বিএনপি আগেই জানিয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে, দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com