মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত
দীর্ঘ ১৭ বছর পর দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: দীর্ঘ ১৭ বছর পর দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে রওনা দিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে রওনা হয়েছেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com